রৌহা দারুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আপনাকে স্বাগতম
শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। উপযুক্ত সুন্দর পরিবেশে তাদের শিক্ষা অর্জনের সুযোগ করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। আজকের শিশু ভবিষ্যতের কর্ণধার। তাই যুগোপযোগী শিক্ষার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একটি শিক্ষিত ও সভ্য জাতি গঠনে শিক্ষা অপরিহার্য। গতানুগতিক শিক্ষার মাধ্যমে পরিবর্তনশীল যুগে উন্নত বিশ্বের সাথে খাপ খাইয়ে চলা সম্ভব নয়। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে যে জাতি তথ্য ও প্রযুক্তিতে যত দক্ষ সে জাতি তত উন্নত। Knowledge is power কে এখন বলা হয় Information is power. তাই আমাদের শিক্ষার্থীদেরকে তথ্য ও প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের ভিশন-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তথ্য ও প্রযুক্তি ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ হয়ে উঠবে এবং জীবনের প্রতিটি স্তরে এ জ্ঞান ও প্রযুক্তি প্রয়োগ করে SDG-4 পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছে।
সুবিন্যস্ত সিলেবাসের ভিত্তিতে এখানে পর্যায়ক্রমে কুরআন, হাদীস, ফিকাহ, তাফসীর, তাসাউফ, উসূল, আকায়েদ, আরবী সাহিত্য, বাংলা সাহিত্য, ব্যাকরণ, নাহু, সরফ, বালাগাতসহ বাংলা, ইংরেজী, গণিত, ইতিহাস, পৌরনীতি, সাধারণ বিজ্ঞান রাষ্ট্র বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভূগোল, কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি শিক্ষার পাশাপাশি জনসমাজে ইসলামী শিক্ষার সুফল পৌঁছে দেয়ার মহান লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে। ফলে প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্য অর্জন করে অতি অল্প সময়ে এর সুনাম-সুখ্যাতি বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। সার্বিক দিক বিবেচনায় এ প্রতিষ্ঠানটি সর্বমহলের নজর কেড়েছে।